০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের সাংস্কৃতিক উৎসব

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৪ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

যে শিশুরা বেড়ে উঠেছে বস্তির ছোট্ট ঘরে, পড়ালেখাই যেখানে বিলাসিতা সেই শিশুদের নিয়েই ব্যতিক্রমী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়ে গেল টাঙ্গাইলে। শনিবার বিকেলে পৌর শহরের ডিস্ট্রিক্টের জেলা সদর বস্তিতে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। 

সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল স্বপ্নপূরীর শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা আর অনুষ্ঠানে অতিথি করা হয়েছিল বস্তিতে থাকা বয়োজ্যেষ্ঠদের। প্রায় ৩০ জন সুবিধাবঞ্চিত শিশু নাচ, গান, কবিতা ও হামদ নাত পরিবেশন করে। এছাড়াও ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন করা হয়। 

অনুষ্ঠানের আয়োজক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ বলেন, এই শিশুরা সমাজের অংশ অথচ তাদের প্রতিভা বিকাশের সুযোগ কম। তাদেরও যে প্রতিভা আছে এবং তারাও যে ভাল কিছু করতে পারে তা তুলে ধরাই আমাদের আয়োজনের লক্ষ্য। 

এমন আয়োজনে খুশি বস্তিতে থাকা শিশু এবং তাদের অভিভাবকেরা। অভিভাবক রিনা আক্তার বলেন, আমরা পড়াশুনা করতে পারিনি, আমাদের ছেলে-মেয়েরা এখন পড়াশুনা করছে। সেই সাথে আজ সাংস্কৃতিক উৎসবে পরিবেশনা করল এটা খুবই আনন্দের। 

অনুষ্ঠানে ছিন্নমূল শিশুর অভিনয় করে রোহিদুল। তিনি বলেন, এক সময় রাস্তার ফুটপাতে ঘুমাতাম আজ সেই জায়গা থেকে পড়াশুনা করে আজ এ পর্যন্ত আসতে পেরেছি। আমাদের কষ্টগুলোই নাটকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। 

অনুষ্ঠান শেষে বস্তির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা শিশুদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ সদস্য আরিফা জাহান, মোহাইমিনুল ইসলাম মনিম, নির্বাহী সদস্য মির্জা রিয়ান, আহসান মিলন, ইসরাত ফারিন,সামিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি