১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভুঞাপু‌রে সতন্ত্র প্রার্থীর মি‌টিংয়ের সময় হামলা ভাঙচু‌রের অ‌ভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ভুঞাপু‌রে আওয়ামী লীগের সতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু নির্বাচনী সভা করার সময় হামলা ও ভাঙচু‌রের ঘটনা ঘ‌টে‌ছে।

এই ঘটনায় হামলাকারী‌দের নাম উল্লেখ ক‌রে থানায় অভি‌যোগ দেয়া হ‌য়ে‌ছে। এই ঘটনায় ভুঞাপু‌রে উত্তেজনা বিরাজ কর‌ছে। প‌রে ঘটনাস্থ‌লে অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। 

মঙ্গলবার (১৯ ডি‌সেম্বর) দুপু‌রে ভুঞাপুর কাচার বাজারস্থ ডেল্টা লাইভ ইন্সুরেন্স কার্যাল‌য়ে নির্বাচনী সভা চলাকা‌লে নৌকা প্রতী‌কের প্রার্থী তানভীর হাসান ছোট ম‌নিরের অনুসারীরা হামলা চালায়।

এসময় সভায় উপ‌স্থিত ছি‌লেন, আওয়ামীলী‌গের সতন্ত্র ও ঈগল প্রতী‌কের প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, ভুঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ, গোপালপুর পৌরসভার মেয়র র‌কিবুল হক ছানা, উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সা‌বেক ভাইস চেয়ারম‌্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম বাবলুসহ দুই উপ‌জেলার আওয়ামীলী‌গের নেতারা। 

উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, এমপি প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু নেতাকর্মী‌দের নি‌য়ে ইন্স‌্যু‌রেন্স কার্যাল‌য়ে নির্বাচনীসভা শুরু হয়। এসময় অত‌র্কিতভাবে নৌকা প্রতী‌কের প্রার্থীর অনুসারীরা হামলা ক‌রে ভাঙচুর ক‌রে। 

এম‌পি প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, নির্বাচনীসভা চলাকালীন সম‌য়ে আওয়ামীলীগ ম‌নোনীত প্রার্থী ছোট ম‌নি‌রের ক‌্যাডাররা হামলা ক‌রে‌ছে। এসময় অ‌ফি‌সে ভাঙচুর করা হয় এবং হুম‌কি দেয়া হয়। এছাড়া আমা‌দের তার্গেট ক‌রে ইটপাট‌কেল নি‌ক্ষেপ ক‌রে হামলাকারীরা। প‌রে পু‌লিশ‌কে অ‌ব‌হিত করা হ‌লে পু‌লিশ এসে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় হামলাকারী‌দের নাম উল্লেখ ক‌রে থানাসহ নির্বাচন ক‌মিশ‌নে অ‌ভি‌যোগ দেয়া হ‌য়ে‌ছে। 

তি‌নি আরো ব‌লেন, প্রার্থীর উপর যদি হামলা তাহ‌লে ভোটার ও সমর্থকরা অংশগ্রহণ করবে না। ‌তারা‌তো জীবনের ঝুঁকি নিয়ে ভোট দি‌তে আস‌বে না। ভোটাররা যদি ভোটকেন্দ্রে না আসতে পারে আমরাই যদি প্রচারণার ক্ষেত্রে বাধাগ্রস্থ হই তাহলে ভোটাররা ভোট দিতে আসবে কিভা‌বে। 

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্ল‌্যাহ জানান, ঘটনার পরই সেখা‌নে অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি