১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে বেগুন ও শসা গাছের সাথে এ কেমন শত্রুতা !

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৭ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী  ইউনিয়নের মির্জাবাড়ী গ্রামে মোঃ হারুন অর রশিদ নামের এক চাষির ৯০ শতাংশের জমিতে চাষ করা বেগুন গাছের চারা ও নেট মাচায় আবাদ করা শসা গাছ ও তিন হাজার বেগুন গাছের চারা ক্ষতি সাধনের উদ্দেশ্যে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার( ১৬ ডিসেম্বর)  দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী কৃষক হারুন অর রশিদ ভুক্তভোগী ওই গ্রামেরই কৃষক ইয়াছিনের ছেলে। 

রবিবার সকালে শসা ও বেগুন ক্ষেতে গিয়ে  তার এমন সর্বনাশে  কান্নায় ভেঙ্গে পড়েন কৃষক  হারুনর রশিদ । ফলন্ত শসাগাছ ও বেগুন গাছের চারা কাটা দেখে জমিতেই কৃষক হারুন অর রশিদ  কান্নায় ভেঙ্গে পড়েন বলে সরেজমিন পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা এমন তথ্য জানান। 

ক্ষতিগ্রস্ত কৃষক জানান , চারা রোপন থেকে শুরু করে এ পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় তিন লক্ষাধিক টাকা। এখন শসা  বিক্রি করার সময় চলছে। কে বা কারা রাতের আধারে শত্রুতা করে ক্ষেতের ফলন্ত শসা গাছ ও বেগুন গাছের চারা কেটে তার এই ক্ষতি করেছে তাদের পরিচয় নিশ্চিত না হতে পেরে আহাজারি করেন তিনি। খবর পেয়ে ঘটনা স্হলে যান মধুপুর পৌরসভার মেয়র আলহাজ মো. সিদ্দিক হোসেন খান, আওয়ামীলীগের সিনিয়র সহ -সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, জেলা আওয়ামীলীগের সদস্য মীর ফরহাদুল আলম মনি, মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, ইউপি সদস্য জুয়েল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ । ঘটনাস্থল পরিদর্শন কালে তারা বলেন যারা  এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে নিরীহ কৃষকের ক্ষতি করেছেন, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি