১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মরলো কৃষকের ৩টি গরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৯ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

কয়েলের আগুনে টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকার সুন্দর মধ্যপাড়ার দরিদ্র কৃষক মো. আজগর (৬০) এর ৩টি গরু পুড়ে মারা গেছে।

জানা যায়, শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত নয়টার দিকে গোয়াল ঘরে গরুর জন্য বিছানো খড়ে, জ্বলন্ত কয়েল লেগে আগুনের সূত্রপাত হয়। ঘরের ধর্নায় পাটখড়ি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যায় । এসময় গোয়ালে থাকা একটি ষাড় ও বাছুর সহ একটি গাভী পুড়ে মারা যায়। কৃষক মো. আজগর দাবি করেন এতে প্রায় ৪লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গোয়াল ঘরে আগুন জ্বলতে দেখে আশেপাশের মানুষ ডাক চিৎকার দিলেও, পাটখড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

গোপালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার নুরুল ইসলাম বলেন, রাতে আমরা এবিষয়ে একটা ম্যাসেজ পেয়েছিলাম। পর মুহূর্তেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে ফোনে জানানো হয়, তাই ঘটনাস্থলে যাওয়া হয়নি।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ জিয়াউল মোর্শেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো, প্রাথমিক ভাবে মনে হয়েছে কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে ।  এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি