১০:৩৭ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাবার সম্পত্তির অধিকারের দাবিতে মেয়ের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বাবার সম্পত্তির ন্যায্য অধিকারের দাবিতে পরিবারের ১০ ব্যক্তির বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মেয়ে। মঙ্গলবার(৭ নভেম্বর) দুপুরে শহরের পূর্ব আদালত পাড়ার মৃত শামছুল হকের মেয়ে জান্নাতুল মাওয়া দর্পণ টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে ওই সংবাদ সম্মেলন করেন।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি একজন ছাত্রী। তার বাবা শামছুল হক ২০১৮ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন হন। বাবা মারা যাওয়ার আগে ব্যাংকে আড়াই লাখ টাকা জমা রেখেছিলেন। তিনি ওই টাকার নমিনি তাকে করেছিলেন এবং তিনি যথারীতি টাকা উত্তোলন করেছেন। ওই টাকা উত্তোলন করার পর থেকে তার মা, বোন, চাচা, বোন জামাই, ফুফাতো ভাই, খালাতো বোন ও কয়েক প্রতিবেশি তার বাবার রেখে যাওয়া সম্পত্তি নিজেরা ভোগ করতে তাকে ন্যায্য ওয়ারিশ থেকে বঞ্চিত করার পরিকল্পনা করে।

তিনি জানান, এরই ধারাবাহিকতায় তাকে পারিবারিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষে নানা প্রকার কুৎসা রটায়, শারীরিকভাবে মারপিট করে, মাদকাসক্ত বলে প্রচারের মাধ্যমে রিহ্যাব সেন্টারে পাঠানোর উদ্যোগ নেয়। এসব বিষয়ে প্রতিকারের আশায় তিনি টাঙ্গাইলের পুলিশ সুপারের কাছে আবেদন করায় তারা আরও ক্ষুব্ধ হয়ে তাকে নানাভাবে হুমকি দিচ্ছে। 

তিনি আরও জানান, তিনি পরিবারের সদস্যদের কাছেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজের নিরাপত্তা ও বাবার রেখে যাওয়া সম্পত্তির ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিনি সকল মহলের সহযোগিতা প্রার্থণা করেছেন।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি