০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অনিয়মের অভিযোগ প্রমাণিত

বিয়ের নোটিশ দেওয়া সেই প্রধান শিক্ষককে নোটিশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে হিন্দু শিক্ষককে ৩০দিনের মধ্যে বিয়ের নোটিশ দিয়ে আলোচনায় আসা সাজানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের বিরুদ্ধে আনিত অসাদাচরন, আর্থিক অনিয়মসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত কর্মকর্তার তদন্তে প্রমানিত হওয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ওই প্রধান শিক্ষককে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। 

২৫ অক্টোবর বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (মা-২) মো. তরিকুল ইসলাম সাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০২১ এর ১৮.১ (খ) ধারা মোতাবেক কেন আপনার বেতন-ভাতা বন্ধ/স্থগিত করা হবে না তার জবাব পত্র জারীর ০৭(সাত) কর্মদিবসের মধ্যে প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সহকারী শিক্ষক রনি প্রতাপ পাল জানান, আমরা ইতিমধ্যেই ডিডি স্কুল স্যারের মাধ্যমে এই পত্রের কথা জানতে পেরেছি এবং পত্রের একটি অনুলিপি আমার কাছে আছে। 

প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, এ ধরনের কোনো চিঠি আমি এখনো পাইনি। যদি চিঠি পাই তবে চিঠি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার বলেন, চিঠির বিষয়ে আমি কিছুই জানিনা। আমি এখানে নতুন এসেছি, ঐ স্কুলের একজন সহকারী শিক্ষককে বিয়ের নোটিশ দেওয়া হয়েছিলো আমি শুধু এইটুকু জানি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি