১২:৪৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মির্জাপুর থানার উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক থানার মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরফুদ্দীন।

মির্জাপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন কমিউনিটি পুলিশিং মির্জাপুর উপজেলা শাখার সভাপতি সালাহ্ উদ্দিন আহমেদ বাবর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, পল্লীবিদ্যুৎ মির্জাপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক জসিম উদ্দিন, প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি শামসুল ইসলাম সহিদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলার শাখার সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ গোস্মামী, সাধাণ সম্পাদক প্রমতেশ গোস্মামী শঙ্কর প্রমুখ।

সভায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সরকারি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নির্দেশনা বাস্তবায়নের আহবান জানানো হয়। পূজা চলাকালীন পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন প্রধান অতিথি। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি