০৩:৫৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভুঞাপুরে নৌকাবাইচে সংঘর্ষে ১০জন আহত 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভুঞাপুরে স্থানীয় সংসদ সদস্য ছোট ম‌নি‌রের উদ্যো‌গে নৌকাবাইচ চলাকা‌লে দুইগ্রু‌পের সা‌থে সংঘ‌র্ষে ১০জন আহত হ‌য়ে‌ছে। প‌রে আহত‌দের উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে। 

বুধবার (২০ সে‌প্টেম্বর) বি‌কে‌লে উপ‌জেলার গো‌বিন্দাসী যমুনা নদী ঘাট এলাকায় নৌকাবাইচ চলাকা‌লে এই ঘটনা ঘ‌টে। পরপর ক‌য়েকদফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। 

জানা গে‌ছে, গো‌বিন্দাসীর যমুনা নদীর ঘাট এলাকায় স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট ম‌নি‌রের উদ্যো‌গে দুইদিনব্যাপী নৌকাবাইচ শুরু হয়। বুধবার দ্বিতীয়‌দি‌নে নিকরাইলের যমুনার তরী এবং গাবসারার কা‌লিপু‌রের আল্লাহ ভরসার না‌মের নৌকা প্রতি‌যো‌গিতা শুরু হয়। প‌রে আগে পিছ‌নে নৌকা ছাড়া‌কে কেন্দ্র ক‌রে দুই বাইচকারী‌দের সা‌থে সংঘর্ষ বা‌ধে। এসময় আল্লাহ ভরসা নৌকাটি মাঝ নদী‌তে উল্টে গেলে বাইচকারীরা সাত‌রে কিনারায় আসে। প‌রে দুই গ্রু‌পের সা‌থে সংঘর্ষ বা‌ধে। এতে পরপর ক‌য়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘ‌টনা ঘ‌টে। সংঘ‌র্ষে ১০জন আহত হ‌য়ে‌ছে। 

এদি‌কে নৌকাবাইচ শে‌ষে যমুনার তরী‌কে প্রথম বিজয়ী ঘোষণা করায় সন্ধ্যায় আবারও সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। প‌রে মঞ্চ থে‌কে অ‌তি‌থি চ‌লে যাওয়ার পর ম‌ঞ্চে হামলা করা হয় ব‌লে জানা গে‌ছে। 

নৌকা বাইচে উপ‌স্থিত ছি‌লেন, টাঙ্গাইল-২ (ভুঞাপুর-‌গোপালপুর) আস‌নের সংসদ সদস্য তানভীর হাসান ছোট ম‌নির, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হো‌সেন, উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার ভূ‌মি ফা‌হিমা বিন‌তে আখতা‌র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ, উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক তা‌হেরুল ইসলাম তোতা, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান ম‌নিরুল ইসলাম বাবু, গো‌বিন্দাসী ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান ও নৌকা বাইচ আয়োজক ক‌মি‌টির সভাপ‌তি দুলাল হো‌সেন চকদার প্রমুখ। 

যমুনার তরী নৌকার প‌রিচালনা ক‌মি‌টির সদস্য ও নিকরাইল ইউপি সদস্য আব্দুল ক‌রিম ব‌লেন, আল্লাহ ভরসার নৌকার বাইচকারীরা হে‌রে যাওয়ায় তারা যমুনা তরীর নৌকার বাইচকারী‌দের উপর হামলা ক‌রে। এতে ৮ জন আহত হ‌য়ে‌ছে। 

নৌকা বাইচ আয়োজক ক‌মি‌টির সভাপ‌তি ও গো‌বিন্দাসী ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান দুলাল হো‌সেন চকদার জানান, বাইচ চলাকালীন দুই নৌকার বাইচকারী‌দের ম‌ধ্যে হাতাহা‌তির ঘটনা ঘ‌টে‌ছিল। সংঘর্ষ হয়‌নি। 

উপ‌জেলা স্বাস্থ্যকমপ্লেক্সে মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. সুমাইয়া জানান, নৌকাবাইচে মারামা‌রির ঘটনায় একজন‌কে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এছাড়া আরেকজন চি‌কিৎসা নি‌য়ে‌ছেন। 

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আহসান উল্লাহ সা‌থে মোবাইলে যোগা‌যোগ করা হ‌লে তি‌নি ফোন রি‌সিভ ক‌রেন‌নি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি