০২:৫৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১০০ মেধাবী শিক্ষার্থীরা পেল শিক্ষা উপকরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। 

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণগুলো তুলে দেন। শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে- স্কুল ব্যাগ, টিফিন বক্স, খাতা ও কলম।

শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থী সুমাইয়া খাতুন, রাব্বী ও পারভীন সুলতানা বলেন- শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ, টিফিন বক্স, খাতা ও কলম পেয়ে অনেক খুশি হয়েছে। এতে করে আমাদের পড়ালেখায় আরও উৎসাহ যোগাবে। এরকম উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে অনুরোধ করব পরবর্তীতে এ ধারা অব্যাহত থাকে।

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম বলেন, শিক্ষার মান উন্নয়নে ও পড়াশোনায় শিক্ষার্থীদের মনোযোগী করার লক্ষ্যে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার ২০ টি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করতে পেরে আনন্দিত। শিক্ষা উপকরণ বিতরণ এটি একটি ধারাবাহিক কাজ। শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি