০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৯ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনের ১৩ তলার সম্মেলন কক্ষে কবি নজরুল ইনিস্টিউটের সহযোগিতায় এ আলোচনা সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইনিস্টিউটের সচিব (উপ-সচিব) মো. রায়হান কাওছার। আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি নজরুল ইনিস্টিউটের নির্বাহী পরিচালক (গ্রেড-১) এ এফ এম হায়াতুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

আলোচনা সভা শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর উপর নির্মিতব্য বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের ডকুমেন্টারি 'বঙ্গমাতা' প্রদর্শিত হয়। এরপর শোকাবহ পরিবেশে হামদ, নাত ও ভক্তিমূলক গান পরিবেশনা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি