১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আড়াই হাজার পিছ ইয়াবাসহ আটক ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭ | | ২৭২৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে আড়াই হাজার পিছ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ।

এ ঘটনায় আটককৃতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার পাচবেথর গ্রামের নছিম উদ্দিনের ছেলে বাবলু মিয়া (৩৫) ও কালিহাতী উপজেলার পৌলী গ্রামের মরহুম আফতার উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩৮)।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মডেল থানায় কর্মরত ইন্সপেক্টর অপারেশন তাজুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ ও রিপন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের শিবপুর এলাকা থেকে বাবলু মিয়া ও নাসির উদ্দিন নামের এই দুই ইয়াবা ব্যবসায়িকে আটক করে।

এ সময় তাদের সাথে থাকা শপিং ব্যাগে তল্লাশিকালে একটি মোবাইল ফোনের কার্টুনের ভিতর থেকে ১০টি প্যাকেটে রাখা দুই হাজার পিছ ও প্যান্টের পকেট থেকে ২টি প্যাকেটে রাখা ৫’শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা ইয়াবা ব্যবসায়ি ও একটি পাঁচারকারী চক্রের সদস্য বলেও তিনি জানান।

এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি