০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে সেচপাম্পে জুয়ার আসর, ৪ জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৬ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে সেচপাম্পের জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। রবিবার গভীর রাতে পোড়াবাড়ী এলাকা থেকে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করে পুলিশ। 

আটককৃতরা হলেন- পোড়াবাড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মিন্টু (৪৫), নয়ন আলীর ছেলে জালাল উদ্দিন (৫০), আহাম্মদ আলীর ছেলে তারেক মিয়া (২৫) ও মতিয়ার রহমানের ছেলে আলী আজগর (৩২)।

থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানায়, গোপালপুর থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক দ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করার সময় সংবাদ পাই, ওই এলাকার জয়নাল মিয়ার সেচপাম্পের পাশের ফাঁকা জমিতে কতিপয় ব্যক্তি তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলতেছে। সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে প্রথমে তাদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জুয়া খেলার উপকরণ ও নগদ টাকা জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।  

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, আসামীরা প্রকাশ্য স্থানে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি মাদকসহ যাবতীয় অপরাধমুক্ত সমাজ গড়তে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি