০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ও দেশবরেণ্য শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও টাঙ্গাইল- ৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম বলেন, দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ও শিল্পপতি নুরুল ইসলাম আকুল হয়েই চাইতেন, সত্যের সঙ্গে থাকার, জনগণের পাশে থাকার। যমুনা গ্রুপ তথা যুগান্তর ও যমুনা টিভি মুক্তিযুদ্ধের স্বপক্ষে কথা বলে।

নুরুল ইসলাম বাবুল ছিলেন অনেক দূরদর্শী, কর্মময় মানুষ। এছাড়াও তিনি ছিলেন রাজনীতি ও অর্থনীতি সচেতন মানুষ। নুরুল ইসলাম তার সৃষ্টি ও কর্মের কারনে এখন মানুষের মাঝে বেঁচে আছেন। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে যুগান্তরের স্টাফ রিপোর্টার ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. কামরুজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক হুমায়ন রশিদ আকন্দ সোনা প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আকতার শামীম।

এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক ও যুগান্তর স্বজন সমাবেশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি