১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৮ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। 

শনিবার(৮ জুলাই) সকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নল্যা নামক স্থানে ঘটনাটি ঘটে। নিহত চালক ইমদাদুল হাসান মাগুরা জেলার শ্রীপুর থানার নোহাটা গ্রামের আলম হোসেনের ছেলে। 

সন্ধ্যায় ধনবাড়ী থানার পরিদর্শক(তদন্ত) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে একটি কভার্ডভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। এসময় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ীর নল্যা এলাকায় পৌঁছালে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালকের মৃত্যু হয়। 

তিনি আরও জানান, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি