১২:৫৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে ইউপি সদস্যর বাড়ীতে জুয়ার আসর

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১০ এপ্রিল ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে সাবেক এক ইউপি সদস্যের বাড়ীতে বসে জুয়ার আসর। খবর পেয়ে ঘটনাস্থল থেকে জুয়ার উপকরণসহ ৩ জুয়াড়িকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। 

রবিবার গভীর রাতে হাদিরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছবুর (মেম্বার) এর পরিত্যাক্ত গোয়ালঘরে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- গোহাত্রা গ্রামের মৃত কালু শেখের ছেলে নছের আলী (৪৫), বন্ধ হাদিরা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আঃ খালেক (৪৫) ও নগদা শিমলা জগন্নাথ বাড়ীর হোছেন আলীর ছেলে আব্দুল হালিম (৩০)।

থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান, নগদা শিমলা বাজার এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হাদিরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সবুর (মেম্বার) এর পরিত্যক্ত গোয়ালঘরে কতিপয় ব্যক্তি তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়ার আসর বসিয়েছে। পরে সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে ওই আসর থেকে প্রথমে তাদের আটক করা হয়। পরে নগদ টাকাসহ জুয়া খেলার উপকরণ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।  

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশারফ হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে। এর সাথে জড়িত বাকিদের গ্রেফতার করা হবে। তিনি আরো জানান, মাদক ও জুয়াসহ সকল প্রকার অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার অভিযান অব্যহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি