১১:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাচ্ছেন অ্যাডভোকেট আব্দুর রউফ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ মার্চ ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পাচ্ছেন অ্যাডভোকেট আব্দুর রউফ। 

রোববার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে এক সভায় একথা নিশ্চিত করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী শিশু বিষয়ক সম্পাদক ও  উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। 

মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, বিএনপি নেতা আলতাব হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, সাধারণ সম্পাদক এসএম মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর সঙ্গে কথা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী এক নেতার দুই পদে থাকার নিয়ম নেই। গঠনতন্ত্র মেনে তিনি উপজেলা বিএনপির সভাপতির পদ ছেড়ে দিয়েছেন। নিয়ম অনুযায়ী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হিসেবে অ্যাডভোকেট আব্দুর রউফ ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে খুব শীঘ্রই এ ব্যাপারে টাঙ্গাইল জেলা বিএনপি থেকে দায়িত্ব পালনে তাকে চিঠি দিয়ে অবগত করা হবে বলে তিনি জানিয়েছেন। 

এদিকে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ার খবরে তিনি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর পরামর্শ নিয়ে তিনি উপজেলা বিএনপির কর্মকান্ড বাস্তবায়ন করবেন বলে তিনি জানিয়েছেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি