০১:৫১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাদক সেবনের দায়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতার কারাদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে মাদক সেবন করা অবস্থায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত তাদের এক মাসের কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন। দন্ডপ্রাপ্ত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন গোপালপুর সরকারি কলেজ শাখার আহŸায়ক অপর গ্রেফতারকৃত খোকন যুবলীগ নেতা।

গতকাল বুধবার (২২ ফেব্রæয়ারি ) বিকেলে গোপালপুর পৌরসভার একটি এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে তাদের প্রত্যেককে এক মাসের কারাদন্ড ও পাঁচশত টাকা করে অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক। ওইদিনই গোপালপুর থানা পুলিশ তাদের দুইজনকে কারাগারে পাঠায়।

পুলিশ জানায়, গোপালপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগের আহŸায়ক জাহাঙ্গীর হোসেন এর আগেও মাদক মামলায় চার মাস কারাবরণ শেষে ১৫ দিন আগে মুক্তি পান। এরপরও মাদক সেবন করার সময় পুলিশ তাদের গ্রেফতার করার পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালত ওই দুই নেতার প্রত্যেককে এক মাস করে কারাদন্ড ও ৫শ টাকা করে অর্থদন্ড দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এরআগেও ওই ছাত্রলীগ নেতা মাদকের কারণে হাজত বাস করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি