০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৮

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১০ মার্চ ২০১৭ | | ৮০০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মাকসুদা খাতুন (৪০) নামে এক নারী নিহত এবং আটজন আহত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধল্যা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৫ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। নিহত মাকসুদা খাতুনের বাড়ি রংপুর জেলার গণেশপুরে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী এবি এন্টারপ্রাইঁজ (ঢাকা মেট্রো ব-১৪-৫৭৭৫) যাত্রীবাহী একটি বাস মহাসড়কের ওইস্থানে পৌছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন কুমুদিনী হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় তিনি অজ্ঞাত পরিচয় গুরুতর আহত একজনের চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নগদ ৫ হাজার টাকা অনুদান দেন।

এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, নিহতের লাশ ময়না তদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকের চালক পলাতক রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি