১০:১৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ | |
কালিহাতীতে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকী পালিত। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

কালিহাতী প্রেসক্লাবের উদ্যোগে যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে কালিহাতী প্রেসক্লাবে যুগান্তরের কালিহাতী প্রতিনিধি তারেক আহম্মেদ এর আয়োজনে প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম, বিশেষ অতিথি ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. রশিদ আব্বাসি, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মো. সাব্বির আহম্মেদ আব্বাসি। 

কালিহাতী প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে স্মরণসভায় ছিলেন প্রেসক্লাবের যুগ্ম- সম্পাদক রাইসুল ইসলাম লিটন, সোহেল রানা, কোষাধ্যক্ষ মেহেদী হাসান চৌধুরী মৃদুল, ক্রীড়া সম্পাদক সুমন ঘোষ, সাহিত্য সম্পাদক শেলী, দপ্তর সম্পাদক মনির হোসেন, কার্যকরী সদস্য আব্দুস সাত্তার, সাংবাদিক ইমরুল হাসান বাবু, আব্দুল লতিফ, সবুজ সরকার,আবু সাঈদ, রবিন প্রমুখ। 

অনুষ্ঠানে দোয়া করেন কালিহাতী ইসলামিয়া এতিখানার সুপার মাওলানা মোহাম্মদ মাহবুবর রহমান। পরিচালনা করেন কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দাস পবিত্র। শেষে তবারক বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি