১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটে জাতীয় পাট দিবস উদযাপিত

আবীর বসাক | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭ | | ৮৭৩
, টাঙ্গাইল :

"সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটে (টিটিআই) জুট টেকনোলজি কোর্সের আয়োজনে 'জাতীয় পাট দিবস-২০১৭' উদযাপিত হয়েছে।

সোমবার সকালে অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এসময় রসায়ন বিভাগ প্রধান মোহাম্মদ আলী, টেকনিক্যাল বিভাগ প্রধান প্রদীপ ঘোষ, ফেব্রিক ডিপার্টমেন্ট প্রধান সেলিম বাদশাসহ সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

এসময় বক্তারা পাটের সুদিন ফিরিয়ে আনার প্রত্যয়ে পাটের বিভিন্ন গুরুত্বের কথা তুলে ধরেন। তাছাড়া ক্যাম্পাসের একাডেমিক ভবনে শিক্ষার্থীদের অংশগ্রহণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, চলতি বছরের ৩০ জানুয়ারি মন্ত্রিসভা প্রতিবছর ৬ মার্চ "জাতীয় পাট দিবস" পালনের নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করে। এরপর ৬ ফেব্রুয়ারি এ বিষয়ে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পাটের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরতে প্রথমবারের মতো সারাদেশে পালিত হচ্ছে 'জাতীয় পাট দিবস'।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি