১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আধুনিক মডেল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী টিটু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩১ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীর যদুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন চান ধনবাড়ীর বিশিষ্ট সমাজ সেবক কামরুজ্জামান টিটু। 

ইতোমধ্যে তিনি আগাম প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি ধনবাড়ী উপজেলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও একজন সম্মানিত ব্যক্তি এবং সমাজসেবক হিসাবে পরিচিত।

ইউনিয়নবাসী বলেন,‘‘তিনি ইউনিয়নের বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়নমূলক কাজ নিজ অর্থায়নে করে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন’’। রাজনীতির পাশাপাশি মানুষের সুখে-দুঃখে পাশে থেকে নিজেকে একজন জনবান্ধব হিসাবে গড়ে তুলেছেন। তাই ইউনিয়নবাসীর চাওয়া থেকেই তার চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে নির্বাচন করার প্রত্যাশা।

চেয়ারম্যান প্রার্থী টিটু বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমি ইউনিয়নবাসীর প্রত্যাশায় ইউনিয়নের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। আমি আশা করি দলের প্রতি আনুগত্য, বিশ্বস্ততা এবং জনসেবার কারণে আমাকে আওয়ামী লীগ থেকে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে মনোনয়ন দেবে। মনোনয়ন পেলে ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে যদুনাথপুর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব এবং সুন্দর একটি ইউনিয়ন উপহার দেব ইনশাআল্লাহ’’।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি