০২:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ১১শ মিটার দৈর্ঘ্য একটি রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নে এই রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি। এ উপলক্ষে হলিদ্রাচালা গ্রামে এক সভার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের চেয়ারম্যান বিপ্লব মাহমুদ উজ্জলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার আশরাফ আহমেদ, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ভূইয়া ঠান্ডু গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আদিলুর রহমানা খান প্রমুখ। 

মির্জাপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আরিফুর রহমান জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে গোড়াই ইউনিয়নের হলিদ্রাচালা বিপ্লব মাহমুদ উজ্জলের জমি হতে মির্জাপুর ক্যাডেট কলেজ বাজার ১১০০ মিটার রাস্তা পাকাকরণ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। টাঙ্গাইল জেলা সদরের আকুর টাকুরপাড়ার মেসার্স সাফিন টেডার্স কাজটি বাস্তবায়ন করবেন বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি