১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আঙ্গুলের ছাপ রেখে ভোটারদের বের করে দেয়ার অভিযোগ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে ভোটারদের আঙ্গুলের ছাপ রেখে বের করে দেয়ার অভিযোগ উঠেছে নৌকা সমর্থিতদের বিরুদ্ধে। আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মনিরুজ্জামান বকল ( নারিকেল গাছ) ও বিএনপি প্রার্থী এসএমএ ছোবহান (ধানের শীষ) এ অভিযোগ তোলেন। ধনবাড়ী সরকারি ডিগ্রী কলেজ ৮নং কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। অপরদিকে দুপুর ১২টার দিকে কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিতদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এ ঘটনায় বিএনপি সমর্থিত সজল নামের এক যুবক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে এ পৌরসভায় ইভিএম-এ ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ধনবাড়ী সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে শুরু থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে। এ কেন্দ্রে বেশ কিছু ভোটারদের আঙ্গুলের ছাপ রেখে বের করে দেয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে দফায় দফায় কেন্দ্রটিতে উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান বকল বলেন, 'আওয়ামী লীগের প্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের লোকজন আমার এজেন্টদের বের করে দিয়েছে। আর ভোটারদের আঙ্গুলের ছাপ রেখে তাদের বের করে দিয়ে নৌকা মার্কায় ভোট দিচ্ছে। শুধু এ কেন্দ্রেই না, সব কেন্দ্রেরই এমন ঘটনা ঘটছে। এ বিষয়ে প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ দেয়া হয়েছে।

বিএনপি প্রার্থী এসএমএ ছোবহান বলেন, ধনবাড়ী সরকারি ডিগ্রী কলেজে ৮নং কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে ভোটারদের আঙ্গুলের ছাপ রেখে বের করে দিয়ে নৌকা প্রার্থীর সমর্থিতরা নৌকায় ভোট দিচ্ছে। এখানে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে না।

ওই কেন্দ্রের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এজেন্ট রাশেদুজ্জামান লিটন বলেন, আমার সামনেই আওয়ামী লীগের লোকজন নৌকা মার্কায় ভোট দিচ্ছে। বাঁধা দেয়ায় আমাকে তারা কেন্দ্র থেকে বের করে দিয়েছে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুজন নাথ বলেন, এ ব্যাপারে এখনও কেউ আমার কাছে অভিযোগ দেয়নি।

গোপালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা করুনা সিন্ধু চাকলাদার বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। আমার কাছে কেউ কোন অভিযোগ করেনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি