১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়ন কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৬ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাঙ্গাইল -২ মাননীয় সংসদ সদস্য এমপি ছোট মনির এর সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়। 

মাসিক সভা শেষে, প্রশাসনিক ব্লক, ডিজিটাল এক্সরে ও আলট্রাসনো মেশিন, জির্ন স্পার্ট মেশিন, আধুনিক অপারেশন থিয়েটার, ডেন্টাল ইউনি, সিজারিয়ান সেকশন, স্পেশাল কেবিনে ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কেবিন উদ্বোধন করেন এমপি ছোট মনির।

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়নের ও পরিবর্তনের ছোঁয়া, এবং দীর্ঘ ২০ বছর পর আধুনিক অপারেশন থিয়েটার উদ্বোধন। 

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে (৬ ডিসেম্বর) বিকেলে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আলিম আল রাজি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.পারভেজ মল্লিক, টাঙ্গাইল জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডেপুটি সিভিল সার্জন ডা. বি এম রিয়াজুল ইসলাম, উপজেলার সহকারি ভূমি সাদিয়া ইসলাম সীমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা অফিসার ইনচার্জ মো.মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কে এম ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, ডাক্তার তাপস চন্দ্র সাহা
অধ্যাপক আব্দুল মোমেন, রফিকুল ইসলাম তালুকদার, রওশন খান আইয়ুউব, আশরাফুল ইসলাম তালুকদার আরিফ সহ আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার ও আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য কর্মীদের মাঝে কাজের মূল্যায়ন ভিত্তিতে ল্যাপটপ পুরস্কার প্রদান করা হয় । 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি