১২:৪৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ বৈধ প্রার্থী তালিকায় রয়েছেন তিনজন মেয়র প্রার্থী, একশ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী আর ৩৪জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী। এছাড়াও ঋণ খেলাপীর জন্য ১৫ ও ১৬ নং ওয়ার্ডের দুইজন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বালিত হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করেন জেলা সিনিয়র নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এ, এইচ, এম কামরুল হাসান। 

রোববার সকালে জেলা সিনিয়র নির্বাচন কার্যালয় মিলনায়তনে এই যাচাই-বাছাই কাজ সম্পন্ন হয়। 

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী, একশ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে। বৈধ প্রার্থী তালিকায় মেয়র প্রার্থী আওয়ামীলীগ মনোনিত সিরাজুল হক আলমগীর, বিএনপি মনোনিত মাহমুদুল হক সানু ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত মোঃ আব্দুল কাদের রয়েছেন। এছাড়া ১৫ ও ১৬ নং ওয়ার্ডের দুইজন সাধারণ কাউন্সিলর প্রার্থীর ঋণ খেলাপীর জন্য তাদের মনোনয়ন বাতিল হয়। 

মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে উপস্থিত ছিলেন নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নাজমুল ইসলাম, দেলদুয়ার উপজেলা নির্বাচন কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহমেদ, টাঙ্গাইল মডেল থানার উপ পরিদর্শক সাদিকুর রহমান, টাঙ্গাইল পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী,সাধারণ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীসহ তাদের প্রস্তাবকারী এবং সমর্থকরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি