০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল সদরের সাংসদ ছানোয়ার হোসেন করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২০ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। 

শনিবার (১৯ নভেম্বর) রাতে তিনি করোনার নমূনা পরীক্ষার ফলাফলে এই তথ্য জানতে পারেন। সাংসদের সাথে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক এবং হুগড়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা করোনা আক্রান্ত হয়েছেন। 

টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রামপদ রায় সাংসদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, স্থানীয় সাংসদ হালকা জ্বর অনুভব করায় শনিবার (১৯ ডিসেম্বর) সকালে উনার নমূনা সংগ্রহ করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়। পরে সন্ধ্যার দিকে নমূনার ফলাফল সংগ্রহ করা হলে তাতে তাদের করোনা পজেটিভ আসে। 

এসময় তিনি আরো জানান, সাংসদ নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। তবে তাঁর শরীরে জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ দেখা যায়নি ও শারীরিক অবস্থারও কোন অবনতি হয়নি। 

এদিকে পরিবারের পক্ষে সাংসদ ছানোয়ার হোসেনের ছোট ভাই মনোয়ার হোসেন সাংসদের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি