১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২টি ফাস্ট ট্র্যাক বুথের উদ্বোধন

বিরতিহীনভাবে বঙ্গবন্ধু সেতু পাড় হতে পারবে পরিবহন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধু সেতু পারাপারে এখন আর টোল পরিশোধ করতে টোলপ্লাজায় দাড়াতে হবে না। ফাস্ট ট্র্যাক লেন ব্যবহার করে পরিবহনগুলো বিরতিহীনভাবে সেতু পার হতে পারবে। 

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিমের টোলপ্লাজায় স্থাপিত দুই ফাস্ট ট্র্যাক লেনের উদ্বোধন করেন সেতু মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন।

এরআগে বঙ্গবন্ধু সেতু পার হতে সেতুর টোলপ্লাজায় টোল পরিশোধের জন্য লাইনে দাড়িয়ে অপেক্ষা করতে হতো পরিবহনগুলোকে। কিন্তু এখন আর পরিবহনগুলোকে লাইনে না দাড়িয়ে বিরতিহীনভাবে সেতু পারাপার করতে পারবে। এতে ডার্চ-বাংলা ব্যাংকের রকেট একাউন্টের মাধ্যমে গাড়ীর উইন্ডশিল্ডে লাগানো আরএফআইডি ব্যবহার করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল পরিশোধ করে বাধাহীনভাবে দ্রুতগতিতে টোলপ্লাজা অতিক্রম করতে পারবে।
 
ফাস্ট ট্র্যাক বুথ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, সেতু মন্ত্রনালয়ের উপসচিব এস.এম মাজহারুল ইসলাম, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌস, বঙ্গবন্ধু সেতুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন, মো. অহিদুজ্জামান, বঙ্গবন্ধু সেতুপূর্ব সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল, সহকারি প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী, ডাচ-বাংলা ব্যাংকের এসিভিপি এন্ড সিএফআইও আবুল কাশেম খান, হেড অব মোবাইল ব্যাংকিং ডিভিশনের মাহবুবুল ইসলামসহ সেতু কর্তৃপক্ষ, সিএনএস লিমিটেড ও ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তারা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি