১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যডভোকেসি সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

''করোনাকালে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি- স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি'' প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে আগামী ৬-৮ ডিসেম্বর ৩ দিন ব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে রুমান সিদ্দিকী,মেডিকেল অফিসার (মা, শিশু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) ডাঃ মাসুদ মোর্শেদ তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহা: মোজাম্মেল করিম প্রমূখ।

এসময় কালিহাতী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মীর আনোয়ার হোসেন, সহ-সভাপতি তারেক আহমেদ, যুগ্ম সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক মনির হোসেন ও উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহা: মোজাম্মেল করিম বলেন, জনগণকে প্রত্যাশা অনুযায়ী মান সম্পন্ন সেবা দেয়া এবং সেবা গ্রহীতার অধিকারসমুহ অবশ্যই নিশ্চিত করতে হবে। তাই জনগণকে তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান এবং সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা এবং সেবা প্রদানে সেবাদানকারী কর্তৃক আরও বেশি আন্তরিক হবার উদ্দেশ্যেই পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রতি বছর এ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করে থাকে।

তারই অংশ হিসেবে কালিহাতীতে আগামী ৬-৮ ডিসেম্বর ৩ দিন ব্যাপী ৩ টি ক্যাম্পের মাধ্যমে সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি