১২:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের মোটরসাইকেল শোডাউন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী বর্তমান ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে ধনবাড়ী সরকারী কলেজ মাঠ থেকে ১ সহস্রাধিক মোটরসাইকেল এ শোডাউনে  অংশ নেয়। মোটরসাইকেল শোডাউনটি পৌরশহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ধনবাড়ী সরকারী কলেজ মাঠে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। 

আলোচনা সভায় বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের বিভিন্ন উন্নয়নমুখী দিক তুলে ধরে বক্তব্য রাখেন, মেয়র পদপ্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি খন্দকার রিপন, রনি, সাজু, যুবলীগ নেতা শাহ্ আলম, উপজেলা ছাত্র লীগের  যুগ্ম-আহবায়ক মশিউর রহমান মিন্টু, ধনবাড়ী বাজার ব্যবসাীয় সমিতির সভাপতি মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটু, বিভিন্ন পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন নেতাকর্মীরা। 

এ ব্যাপারে পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন বলেন, আপনাদের পাশে থেকে পৌরবাসীর সেবা করতে চাই। এ জন্য আপনাদের দোয়া ও ভালোবাসা প্রয়োজন। ধনবাড়ী পৌর সভাকে একটি মডেল পৌরসভা হিসাবে রুপান্তরিত করার জন্য সব সময় চেষ্টা করবো। এ পৌরসভা থেকে মাদক, সন্ত্রাস ও বাল্যবিয়েসহ যে কোন ধরনের অপরাধকে কঠোর হস্তে দমন করা হবে। উন্নয়নমূলক যে সকল কাজ এখনও বাকী রয়েছে সে সকল কাজগুলো দ্রুত সময়ের মধ্যেই শেষ করা হবে ইন্শাল্লাহ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি