১২:৫০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে মেয়র পদে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী আসলাম সিদ্দিকী'র গনমিছিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

আসন্ন কালিহাতী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মেয়র পদে বাংলাদেশে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আসলাম সিদ্দিকী ভূট্টো'র গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে গণমিছিলটি পৌরসভার মুন্সিপাড়া হাটখোলা চত্বর থেকে শুরু করে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় প্রায় ৪ সহস্রাধিক নারী-পুরুষ ও আওয়ামীলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে গনমিছিলটি জনসমুদ্রে পরিণত হয়।

এসময় উপস্থিত সকলকে স্বতঃস্ফূর্তভাবে গণমিছিলে অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর, বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও কালিহাতীর উন্নয়নের মহানায়ক মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী উপজেলা আমাকেই মনোনয়ন দিবেন নৌকার মাঝি হিসেবে এটা আমার বিশ্বাস। তিনি যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর বিজয় সুনিশ্চিত। পৌরসভাকে সন্ত্রাস,মাদক ও জঙ্গীবাদ মুক্ত একটি আধুনিক উন্নতমানের পৌরসভা বিনির্মাণে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। এসময় তিনি পৌরসভার সকল নাগরিকদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি