০২:৫৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৫ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে। 

রোববার সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এ কর্মসূচির আয়োজন করে। সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। 

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির জেলা শাখার উপদেষ্টা মো. জয়নাল আবেদীন খান, সভাপতি মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক মো. আ. মোতালিব সিদ্দিকী, সহসাংগঠনিক সম্পাদক কবির হোসনে, অর্থ সম্পাদক বাবলু মিয়া, ক্রীড়া সম্পাদক ইব্রাহীম, সদস্য মোস্তাফিজুর রহমান প্রমুখ। 

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী পদবি পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির দাবির পরিপ্রেক্ষিতে জন প্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গঠিত স্থায়ী কমিটি সুপারিশ করার পর সেটিও বাস্তবায়ন হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। 

আগামী ২২ হতে ২৬ নভেম্বর ২৩ ও ৩০ নভেম্বর তাদের দাবি বাস্তবায়নের জন্য পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করবে। আগামী ৫ ডিসেম্বর আন্দোলনকারীরা ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষনা করবেন।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি