০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীর নগরবাড়ী আর্য্যপাড়া কালী মন্দিরে দীপাবলি পূজা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৫ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ীর শতাধিক বছরের পুরনো ঐতিহ্যবাহী আর্য্যপাড়া কালী মন্দিরে দীপাবলি পূজা অনুষ্ঠিত হয়েছে। 

পূজা উপলক্ষে শনিবার সন্ধ্যায় মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন এবং রাতে ভোগ নিবেদন, পাঠা বলী ও প্রসাদ বিতরণ করা হয়। এসময় এলাকার পূজারী, ভক্ত ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

আর্যপাড়া কালীমন্দিরে পাঠা বলী দিয়ে বছরে ৪ টি পূজা অনুষ্ঠিত হয়। যথাযথ ধর্মীয় মর্যাদায় শরৎকালে দূর্গাপূজার অষ্টমী পূজা, কার্তিক মাসে দীপাবলি পূজা, মাঘ মাসে রটন্তী কালীপূজা এবং শ্রাবণ মাসে মনসা দেবীর পূজা হয়ে আসছে যুগ যুগ ধরে। 

পূজার পুরোহিত বাবুল চন্দ্র গোস্বামী বলেন, আমি এই মন্দিরে দীর্ঘ ৩৫ বছর যাবত ধারাবাহিকভাবে পূজা করে চলেছি। বিভিন্ন কারনেই মন্দিরটি ঐতিহ্যবাহী। এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন অত্যন্ত আন্তরিকতার সাথে পূজায় অংশগ্রহণ করেন। 

উল্লেখ্য বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও নারান্দিয়া ইউনিয়নের প্রাক্তন পঞ্চায়েত প্রয়াত বিপ্লবী ক্ষিতীশ চন্দ্র বসুর পূর্ব পুরুষরা এই মন্দির স্থাপন ও পূজা শুরু করেন। মন্দিরের নির্ধারিত জায়গায় টিনের ঘর থেকে পাকা দালান নির্মাণের কাজ চলছে।
 
ভক্তরা বলেন আশা করি দ্রুতই মন্দিরের পাকাকরণের কাজ সম্পন্ন হবে। আরো জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি