১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

১ জানুয়ারি ২০২১ হতে জনগণের প্রত্যাশিত 'সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই(নিসচা) টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি সাজ্জাদুর রহমান খোশনবীশ-এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে কেন্দ্র ঘোষিত লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার প্রকাশনা সম্পাদক অধ্যাপক ডা. ফারহানা ইয়াসমিন, সদস্য কবি শামসুজ্জামান, অ্যাডভোকেট আল রূহীসহ সংগঠণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা। 

আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের কাছে আগামী ০১ জানুয়ারি ২০২১ সাল হতে 'সড়ক পরিবহন আইন ২০১৮' এর পূর্ণ বাস্তবায়নের জোর দাবি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি