১২:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে জেলেদের জালে কুমির 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩১ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে যমুনা নদীতে জেলের মাছ ধরার জালে কুমির ধরা পড়েছে। শুক্রবার সদর উপজেলার হুগড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন জানান, কুমিরটি চার ফিটের মতো লম্বা হবে। কুমিরটি দেখতে বিভিন্ন এলাকার লোকজন ভিড় করছে।
 
হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা জানান, সকালে যমুনা নদীতে মাছ ধরার সময় জেলেদের বের জালে ওই কুমিড়টি ধরা পড়ে। তিনি বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসনকে অবগত করেন।
 
সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, বিষয়টি অবগত হওয়ার পর উর্দ্ধতন কর্তৃপক্ষে অনুমতি নিয়ে কুমিরটি যমুনায় অবমুক্ত করতে বলা হয়েছে।

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ জহিরুল হক জানান, কুমির ধরা পড়ার বিষয়টি তার জানা নাই।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি