০২:৫০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে সেতু ভেঙ্গে ট্রাক নদীতে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১২ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-বাসাইল সড়কের বাসাইল উপজেলার লাঙ্গুলিয়া নদীর উপর নির্মিত বেইলী সেতু ভেঙ্গে একটি ট্রাকের একাংশ নদীতে পড়ে গেছে। এতে করে ঐ সড়ক দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ সেতুটিতে বালু ভর্তি ট্রাকের ভিতর এখনও একজন ট্রাকের হেলপার আটকা পড়ে আছে। এ ঘটনায় তাকে উদ্ধারে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তৎপরতা চালাচ্ছে। রোববার রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে।

পুুলিশ ও স্থানীয়রা জানান, বালু ভর্তি একটি ট্রাক টাঙ্গাইল থেকে বাসাইলের দিক যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি লাঙ্গুলিয়া বেইলী সেতুর উপর দিয়ে পাড় হওয়ার সময় সেতুটির একাংশ দেবে যায়। এ সময় ট্রাকটির একাংশ নদীতে পড়ে যায়। চালক ঐ ট্রাকটি থেকে নিরাপদে নেমে যেতে পারলেও হেলপার আটকা পড়ে। খবর পেয়ে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত হেলপারকে উদ্ধারে এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।

এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, ঘটনাস্থলে উৎসুক জনতা সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে। এ ঘটনায় এখনো একজন হেলপার আটকা পড়ে আছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারে কাজ করে যাচ্ছে।

উল্লেখ, এ সেতুটি ভেঙ্গে যাওয়ায় বাসাইল ও সখীপুর উপজেলার সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এর পূর্বে গত সপ্তাহে ৩য় দফা বন্যায় বাসাইল দক্ষিণ পাড়া এলাকায় একটি কালভার্ট ভেঙ্গে যায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি