০১:৩৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৬ দফা দাবি

টাঙ্গাইলে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ জানুয়ারী ২০১৭ | | ২৩৫০
, টাঙ্গাইল :

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ ৬ দফা দাবিতে টাঙ্গাইলে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখা।

শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যšত্ম টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় তারা তাদের ৬ দফা দাবি তুলে ধরেন।

৬ দফা দাবিগুলা হলোÑ আগামী ফেব্রুয়ারি মাসে গঠিতব্য নির্বাচন কমিশনে সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সাম্প্রদায়িক সহিংসতার চির অবসান, শাহবউদ্দিন কমিশন রিপোর্টের সুপারিশাবলীর বা¯ত্মবায়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন এবং পৃথক নির্বাচন নয় বরং যুক্ত নির্বাচনের ভিত্তিতে সিটি কর্পোরেশন নির্বাচনের আদলে জাতীয় সংসদে ধর্মীয়- জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য ৬০টি আসন সংরক্ষণ।

দাবিগুলো অবিলম্বে বা¯ত্মবায়নেরও অনুরোধ জানায় বক্তারা।

অবস্থান ধর্মঘট ও মানববন্ধনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সাধন চক্রবতী, জেলা জাসদের সম্পাদক আনন্দ মোহন আর্য, কালীবাড়ির সভাপতি অনিল মজুমদার, পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল সদর শাখার সভাপতি উদয় লাল গৌর প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি