০৪:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাইক্রোবাস চালকের ১২ বিয়ে, ৩ স্ত্রীর বিচার দাবি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে বিভিন্ন প্রতারণা করে শফিকুল ইসলাম নামের এক মাইক্রোবাস চালকের বিরুদ্ধে ১২টি বিয়ের অভিযোগ উঠেছে।

গত সোমবার (২১ সেপ্টেম্বর) ওই প্রতারক স্বামীর বিচার ও স্ত্রী’র অধিকার চেয়ে বর্তমান ৫জন স্ত্রীর মধ্যে তিন স্ত্রী সখীপুর থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, প্রেসক্লাব ও মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। এতে প্রতারক স্বামী শফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক বিয়ে, বিয়ের পর যৌতুকের দাবিতে মারধর, বিভিন্ন কৌশলে স্ত্রীদের কাছ থেকে টাকা আত্মসাৎ, মুখ খুললে হত্যার হুমকিসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। 

জানা যায়, উপজেলার যাদবপুর ইউনিয়নের শোলাপ্রতীমা দক্ষিণপাড়া গ্রামের নূরু মিয়ার ছেলে মাইক্রোবাস চালক শফিকুল ইসলাম (৪০)। ২০১৮ সালের ১৪ ডিসেম্বর মধুপুর উপজেলার ১নং কুড়ালিয়া ইউনিয়ন কাজী অফিসে বিয়ে করেন ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের আঃ গফুরের মেয়ে বিউটি আক্তারকে। এর ৮ মাস পর ২০১৯ সালের ৫ জুলাই দুইলাখ টাকা দেনমোহরে প্রতারক শফিকুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার ৫,৬,৭ ও ৯নং ওয়ার্ড কাজী অফিসে গাজীপুরের ভাওরাইদ গ্রামের রফিজ উদ্দিনের মেয়ে খোদেজা আক্তারকে বিয়ে করেন। আবার ৫ মাস পর ২০১৯ সালের ১২ ডিসেম্বর ওই প্রতারক তিন লাখ টাকা দেনমোহরে ও টাঙ্গাইল পৌরসভার ১০নং ওয়ার্ড কাজী অফিসে বিয়ে করেন সখীপুর উপজেলার কাকড়াজান গ্রামের আক্কাস আলীর মেয়ে আকলিমা আক্তারকে। এছাড়াও  প্রতারক শফিকুল ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বে সুমি, আখি, খালেদা, শিল্পী, কহিনুর, ফেরদৌসি এবং শরীফা আক্তারসহ আরো একাধিক বিয়ের প্রমাণ পাওয়া গেছে।   

অভিযোগকারী বিউটি, খোদেজা ও আকলিমা আক্তার বলেন, শফিকুল প্রতারণা করে একে একে ১২টি বিয়ে করেছে। বর্তমানে আমরা তিনজনসহ তার ৫জন স্ত্রী রয়েছে। তারা প্রতারক শফিকুলকে দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

অভিযুক্ত শফিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একাধিক বিয়ে করার কথা স্বীকার করেছেন।  

লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান। 

সখীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি জুলফিকার হায়দার কামাল লেবু বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি