১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঢাকা-টাঙ্গাইল মহাড়কের ৪শ মিটার এলাকা 

নিত্যদিনের যানজটের কারণ জানলেন জেলা প্রশাসক  

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের ৪শ মিটার এলাকায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। নিত্যদিনের এই যানজটের ঘটনা গত প্রায় তিন মাস ধরে চলে আসছে। এতে এই মহাসড়ক দিয়ে চলাচলকারী হাজারো যাত্রীকে মহাসড়কের ওইস্থানে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয়। কোন কোন দিন এই যানজট দিনব্যাপীও স্থায়ী হয় বলে ভূক্তভোগীরা জানিয়েছেন।  

এদিকে মহাসড়কের ওইস্থানে কেন নিত্যদিন যানজটের সৃষ্টি হচ্ছে তা জানতে সোমবার সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গণি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন চারলেন প্রকল্পের পরিচালক মো. ইসহাক হোসেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, মির্জাপুর উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান প্রমুখ। 

চারলেন প্রকল্পের পরিচালক মো. ইসহাক হোসেন জেলা প্রশাসককে যানজটের কারণ ব্যাখা করে জানান, মহাসড়কের ওইস্থানে ৩৭০ মিটার দৈর্ঘ্য এবং ১৮.২ মিটার প্রস্থ উড়াল সেতু নির্মাণ করা হচ্ছে। কিন্ত মহাসড়কের ওই স্থানের উভয় পাশের হুকুম দখলকৃত জমির মূল্য এখনও পরিশোধ হয়নি। এজন্য মহাসড়কের উভয় পাশের ব্যক্তি মালিকানাধীন জমির মালিকগণ তাদের স্থাপনাগুলো সরিয়ে নিতে বিলম্ব করছেন। সার্ভিস লেন তৈরি না করেই উড়াল সেতুর নির্মাণ কাজ করতে গিয়ে যানচলাচল বিঘ্নিত হচ্ছে। ফলে নিত্যদিন এই এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। এদিকে যানজটের কারণে উড়াল সেতু নির্মাণকাজের সঙ্গে জড়িত কর্মীরাও ঠিক মতো কাজ করতে পারছেন না। এ জন্য কিছু কর্মী ওই স্থান থেকে সরিয়ে নেয়ার কথা জানান তিনি। প্রকল্প পরিচালক আরও জানান, মহাড়কের ওইস্থানের উভয় পাশের স্থাপনাগুলো যথাসময়ে সরিয়ে নেয়া হলে দ্রুত দুই পাশে সার্ভিস লেন নির্মাণ করা সম্ভব হবে। এতে উড়াল সেতুর কাজ দ্রুত সময়ে শেষ করার পাশাপাশি নিত্যদিনের যানজটও সৃষ্টি হবে না বলে তিনি দাবি করেন। 

এ সময় জেলা প্রশাসক হুকুম দখলকৃত জমির মালিকগণ যাতে দ্রুত তাদের ক্ষতিপুরণের টাকা পেতে পারেন তার ব্যবস্থা করার পাশাপাশি যানজট নিরসনে সকলকে আন্তরিক হয়ে দায়িত্ব পালনের আহবান জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি