০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবি ছাত্রলীগের জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৫ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

জাতীয় শোক দিবস ও স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আয়োজনে নানা কর্মসুচি পালিত হয়েছে। 

শনিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবীড় পাল ও ছাত্রলীগ নেতা মানিক শীলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, সাধারন সম্পাদক প্রফেসর ড. মোঃ মাসুদার রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে এতিমখানায় ও দুস্থ-অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।

ছাত্রলীগের সাংগঠনিক  সম্পাদক নিবীড় পাল বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকান্ড এ দেশের জন্য অপুরনীয় ক্ষতি। বাংলাদেশ ও বাঙালী জাতি নিয়ে চিন্তা করা এমন মানুষ আর আসবে না। এই জঘণ্য হত্যাকান্ডের সাথে জড়িত সকলের শাস্তি এই বাংলার মাটিতে চাই। আমরা ছাত্রলীগের কর্মীরা সবসময় চাই বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে এদেশকে এগিয়ে নিয়ে যেতে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি