০৮:৩০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে: কৃষিমন্ত্রী

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৮ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বঙ্গবন্ধু সব সময় স্বপ্ন দেখতেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র পাবে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, ‘জাতির পিতা দেশের জন্য রক্ত দিয়ে গেছেন। তার স্বপ্ন পূরণের মাধ্যমে তার রক্তের ঋণ শোধ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ থেকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করে স্বপ্নের সোনার বাংলা গড়ার। বঙ্গবন্ধুর আহবানে আমরা মুক্তিযোদ্ধে আংশগ্রহণ করে এ দেশকে স্বাধীন করেছি। সেই স্বপ্ন তোমাদের ধরে রাখতে হবে। এটা তোমাদের দায়িত্ব। তোমাদের সেই সোনার বাংলাদেশ গড়তে হবে।

কৃষিমন্ত্রী শনিবার (০৮ আগষ্ট ) বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি রেজিয়া কলেজের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- ২০২০ অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি জাতি তখনই এগিয়ে যায় যখন সে শিক্ষার দিক থেকে এগিয়ে যাবে। একটি দেশে সোনার খনির চেয়ে শিক্ষার গুরুত্ব অনেক বেশি। প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই উচ্চ শিক্ষার সম্ভবনা রয়েছে। ভালো রেজাল্ট করে এগিয়ে যাও। দেশকে শিক্ষার আলো দিয়ে ছড়িয়ে দাও। তোমারা যারা  ভালো রেজাল্ট করেছ তাদের আমি প্রাণ ডালা অভিনন্দন জানাই।

উক্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনৃষ্ঠানে মুশুদ্দি রেজিয়া কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দাসের সভাপতিত্বে এবং ৯৬.৪  স্পাইস  এফএম এর আরজে সাজ্জাদ রহমান হ্যাভেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ইকবাল হোসেন তালুকদার, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা সুলতানা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকল, কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাকসুদ হাসান মাসুদ, এনটিভির সহকারী ব্যবস্থাপক জাহিদ হাসান সুমন, শিক্ষক মো. জামাল উদ্দিন, মিজানুর রহমান, কৃতি শিক্ষার্থী আলতাফ হোসেন আজিম, রুহুল ইবনে জাহিদ, জান্নাতুল ফেরদৌস, জামাল উদ্দিন প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে মুশুদ্দি রেজিয়া কলেজের পক্ষ থেকে উপজেলায় এসএসসিতে জিপিএ- ৫ প্রাপ্ত ৬৩ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকা গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি