০১:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সিন্ডিকেটের কারনে অনির্দিষ্টকালের জন্য ভ্রমনস্থান ‘মনতলা’ বন্ধ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল শহরের জনপ্রিয় ভ্রমনের স্থান ‘মনতলা’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে প্রশাসন। অতিরিক্ত নৌকা ভাড়া ও খাবারের দাম বেশি নেয়ার কারণেই বন্ধ ঘোষনা করা হয়।

বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মো. মোশারফ হোসেন ভ্রমনস্থানে গিয়ে সত্যতা পেয়ে বন্ধ ঘোষনা করেন।

মো. মোশারফ হোসেন জানান, টাঙ্গাইলের ‘সাংবাদিক নওশাদ রানা সানভী’ নামের ফেসবুকে পেইজ থেকে মনতলার সিন্ডিকেট নিয়ে একটি স্ট্যাট্যাস ভাইরাল হয়। সেই খবর পেয়ে এখানে এসে দেখতে পাই নৌকা দিয়ে ভ্রমনে ৬০ টাকার ভাড়া ৫০০ টাকা নিচ্ছে এবং রেটের তালিকা ঝুলিয়ে রেখেছে। সেই সাথে ফাস্টফুড খাবারের দাম অনেক বেশি নিচ্ছে এখানকার দোকানদাররা।

এছাড়াও এই ভ্রমন কেন্দ্রে মোটরসাইকেল নিয়ে বখাটেদের আড্ডা দিন দিন বেড়ে যায়। নৌকা দিয়ে কিশোর-কিশোরীরা অনিয়ন্ত্রিতভাবে চলাফেলা করে আসছে। যে কোন দুর্ঘটনা ঘটতে পারে এখানে। এজন্য অনির্দিষ্টকালের জন্য এই মনতলা বন্ধ করে দেই। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এলে বিবেচনা সাপেক্ষে চালু করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি