০৩:১৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ১২ হাজার ৬‘শত পরিবার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে ঈদুল আয্হা উপলক্ষে ১২ হাজার ৬‘শত পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার।

বৃহস্পতিবার ধনবাড়ী পৌর সভায় পৌরসভাধীন ৩ হাজার ৬‘শত গরিব ও দুস্থ পরিবারসহ উপজেলার ১২ হাজার ৬‘শত গরিব ও দুস্থ পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর ঈদ উপহার ভিজিএফএর ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

ধনবাড়ী পৌরসভার হলরুমে পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের সভাপতিত্বে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি তার সরকারী বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ চাল বিতরণ কার্যক্রমের  উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউল আলম মঞ্জু, সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ, সহ-সভাপতি হাফিজুর রহমান শোভা, উপজেলা ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লিনা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন, কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাকসুদ হাসান মাসুদ, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি