০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বাস-মাইক্রোবাসের সংঘর্ষ, আহত ৭

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটি এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন গুরুত্বর আহত হয়েছে।

বুধবার দিবাগত রাত একটায় এ দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, নওগার বদলগাছি থানার চাকরাইল এলাকার মোঃ মতিউর রহমান এর ছেলে নয়ন হোসেন (৪৮), তার স্ত্রী মোছাঃ সাহিদা বেগম (৩০), ছেলে সিয়াম (৮), একই জেলার মহাদেবপুর থানার বিনোদপুর গ্রামের মোঃ পরেশ আলীর ছেলে মোঃ মাজেদ আলী (৪৫), বদল গাছি থানার বদলগাছি গ্রামের গাড়ীর মালিক মোঃ মর্তুজা (৪৫), একই থানার কাদিবাড়ী গ্রামের মৃত মজিবুর রহমান এর ছেলে মোঃ আলমগীর হোসেন (৩৮), জয়পুরহাটের পাঁচবিবি থানার পাঁচবিবি গ্রামের মোঃ তমিজউদ্দিন এর ছেলে মোঃ রুবেল (২৫)।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, ঢাকার জিরাবো থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-১৯০৭) যাত্রী নিয়ে নওগাঁ যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিক্রমহাটি নামক স্থানে উল্টো দিক থেকে আসা একটি করতোয়া গেটলক (ঢাকা মেট্রো-ব-১৩-০৭৬৫) বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি ধুমড়ে মুচড়ে যায়। মাইক্রোবাসের চালকসহ সাত জন মারাত্বক ভাবে আহত হয়।

সংবাদ পেয়ে টাঙ্গাইল ফায়ার স্টেশনের একটি টিম আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স যোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

আহতরা সবাই গার্মেন্টস কর্মী বলেও তিনি নিশ্চিত করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি