০২:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ খান (১৪) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার ফুলকী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ ওই এলাকার আজহার আলীর ছেলে। সে ফুলকী-ঝনঝনিয়া ফাজিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, জিহাদ নৌকাযোগে বিলের মাঝ দিয়ে বাজারে যাচ্ছিল। এসময় বিদ্যুতের তারের সঙ্গে জিহাদের হাতে থাকা বাঁশের স্পর্শ লাগে। এ ঘটনায় জিহাদ ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় জিহাদের পরিবার তার লাশটি উদ্ধার করে।

ফুলকী-ঝনঝনিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাহমুদুল হাসান এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘সড়কে পানি ওঠায় জিহাদ নৌকা নিয়ে বাজারে যাচ্ছিল। এসময় বিদ্যুতের তারের সঙ্গে জিহাদের হাতে থাকা বাঁশের স্পর্শ লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি