১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ভেঙে পড়লো আরও ১টি ব্রিজ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২০ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

এবার ভেঙে পড়লো টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর ব্রিজ। সোমবার বিকেলে নদীর স্রোতে ব্রিজটি ভেঙে পড়ে।

ব্রিজটি ভেঙে যাওয়ায় উপজেলার দেউলি, আইসোড়া, ফুলকিসহ ১৫-২০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিস সূত্রে জানা যায়, ১৯৯৮-৯৯ সালে ব্রিজটি নির্মিত হয়। এরপর ২০১৯ সালে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। পরে ওই সেতুতে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, ২০১৯ সালে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় যাতায়াত ব্যবস্থা নিয়ে সমস্যায় পড়েন তারা। এরপরও স্থানীয় গ্রামগুলোর মানুষ ঝুঁকি নিয়েই হেঁটে সেতু পারাপার হতো। এছাড়া দেইলি গ্রামের মানুষ উপজেলা সদরে যেতে হতো কামুটিয়া আর বাথুলি হয়ে। এতে তাদের যাতায়াত ব্যয় বেড়ে যেত।

কাশিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা রাজিক বলেন, ব্রিজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। ব্রিজটির মাঝের অংশ দেবে যাওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়। এতে স্থানীয়দের কিছুদিন সমস্যা হলেও চলতি বছরই ওই স্থানে নতুন সেতু নির্মাণের টেন্ডার সম্পন্ন হয়েছে। এছাড়া ভেঙে পড়া সেতুর কারণে আশপাশের মানুষের যাতায়াত সমস্যা লাঘবে তিনি নিজ খরচে একটি যান্ত্রিক নৌকার ব্যবস্থা করেছেন। আগামীকাল থেকেই ওই গ্রামগুলোর মানুষ বিনা পয়সায় ওই নৌকায় যাতায়াত করতে পারবেন।

এ প্রসঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বাসাইল উপজেলা প্রকৌশলী রোজদিদ আহম্মেদ বলেন, ওই স্থানে ২৮২ মিটার সেতু নির্মাণের টেন্ডার সম্পন্ন হয়েছে। দ্রুতই কাজটি শুরু হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি