১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৩ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক মো. আতাউল গনি টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময়ে জেলা প্রশাসক মো. আতাউল গনি জানান, তিনি সব সময় সাংবাদিক বান্ধব। সাংবাদিকদের সাথে নিয়ে তিনি এ জেলার সবধরণের সেবার মানোন্নয়নের গতিকে আরো বেগবান করার আপ্রাণ চেষ্টা করবেন। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের অবদান এবং সাংস্কৃতিক নগরী হিসেবে টাঙ্গাইলকে বেশি করে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের অনুরোধ করেন।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোশারফ হোসেন খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বজলুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহীদ উল্লাহ প্রমুখ।  

পরে টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মো. আতাউল গনিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি