০৩:২৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৬ দফা দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে কিন্ডারগার্টেন শিক্ষক-কর্মচারীরা সরকারি সহায়তাসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) সকালে সরকারি আর্থিক সহায়তা সহ শিক্ষা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে ব্যাংক লোন প্রদান, কিন্ডারগার্টেনগুলোর নিবন্ধন প্রদান, বিদ্যুৎ গ্যাস ও পানির বিল মওকুফ, জেএসসি ও এসএসসি পরীক্ষা নিজ নিজ প্রতিষ্ঠানের নামে দেওয়ার সুযোগ ও কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের জন্য পৃথক বোর্ড গঠনের দাবীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখা উপজেলার নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে ঘন্টাব্যাপী এক মানববন্ধন করেছে।

টাঙ্গাইলের নাগরপুরে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা করোনার প্রভাবে মানবেতর জীবনযাপন করছেন। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের (কেজি) শিক্ষকদের পরিবারে চলছে এখন নীরব দুর্ভিক্ষ। কারণ তাদের পরিবার চলে শিক্ষার্থীদের বেতনের টাকায়। অসচ্ছল পরিবারের এসব শিক্ষকের সহায়তায় কেউ এগিয়ে না আসায় চরম বিপাকে পড়েছেন তারা। প্রতিষ্ঠানের ভাড়া দিতে না পারায় অনেকে প্রতিষ্ঠান বিক্রির নোটিশ টাঙ্গিয়ে দিয়েছেন। আবার অনেকেই বেতন ভাতা না পেয়ে পেশা বদল করে ভিন্ন পেশায় ঝুঁকছেন।

জানা গেছে, নাগরপুর উপজেলার ৭৫টি কিন্ডারগার্টেন স্কুলে কমপক্ষে ৭০০ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী নিয়োজিত রয়েছেন। তারা প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর পাঠশিক্ষা কার্যক্রম চালিয়ে আসছেন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকাংশই শিক্ষার্থীর মাসিক বেতনের টাকায় পরিচালিত হয়। শিক্ষার্থীদের টাকায় শিক্ষকরা বেতন-ভাতা পেয়ে থাকেন। তা দিয়ে চলে শিক্ষকদের অসচ্ছল পরিবারের ভরণ-পোষণ।

কিন্তু করোনার প্রভাবে প্রতিষ্ঠানগুলো ছুটি থাকার কারণে শিক্ষার্থীদের বেতনও বন্ধ রয়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে এসব শিক্ষকের প্রাইভেট টিউশন। ফলে কোনোদিক থেকেই তারা উপার্জন করতে পারছেন না। এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের অর্থবিত্ত না থাকলেও সমাজে তারা শিক্ষক হিসেবেই সম্মানীয়। ফলে তারা না পারছেন লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে, না পারছেন মুখ ফুটে কাউকে কিছু বলতে। ফলে এখন তারা তাদের সংসারের ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছেন।

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সভাপতি মীর ওবায়েত হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, আমাদের কেজি স্কুলের শিক্ষকরা সরকারি কোনো সুযোগ-সুবিধা পায় না। এই দুর্যোগমুহূর্তে এখনও পর্যন্ত শিক্ষকরা সরকারি বা বেসরকারিভাবে কোনো ধরনের সহযোগিতা না পাওয়ায় তাদের পরিবারে হাহাকার বিরাজ করছে। তাই সরকারের কাছে চলমান দুর্যোগে কিন্ডারগার্টেন শিক্ষক-কর্মচারীদের সরকারি সহায়তার আবেদন জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি