১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে চোরাই মোটর সাইকেল সহ গ্রেফতার সেই যুবলীগ নেতা বহিস্কার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে চোরাই মোটর সাইকেল সহ পুলিশের হাতে আটক সেই যুবলীগ নেতা মো. আনিসুর রহমান আনোয়ারকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃংখলা ভঙ্গ, সংগঠন বিরোধী ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগে তাকে বহিস্কার করা হয়।

তার বহিস্কারের বিষয়টি মঙ্গলবার সকালে সংগঠনের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, উপজেলার মোকনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মো.আনিসুর রহমান আনোয়ারকে গত শুক্রবার সন্ধ্যায় কেদারপুর বাজার থেকে চোরাই মোটর সাইকেল সহ তাকে আটক করে নাগরপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে একই থানায় মানব পাচারের পৃথক একটি অভিযোগ রয়েছে। গত ৫ জুলাই রবিবার একাধিক জাতীয় সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রচার হলে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। ওই দিন বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নাগরপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু, যুগ্ম আহবায়ক মাফুজ রানা এমবি ও শাহিনুর রহমান শাহিন স্বাক্ষরিত যুবলীগ নেতা আনোয়ারের বহিস্কারাদেশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

এ প্রসঙ্গে নাগরপুর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু বলেন, ব্যক্তির অপরাধ যুবলীগ বহন করবে না। বিষয়টি জানার পর সাংগঠনিক ভাবে তাকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি