০২:৫৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুর বাজারে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

বর্তমান প্রচলিত ধারা থেকে বেরিয়ে জনগণের দোড়গোড়ায় পুলিশের সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার জন্য কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধান করে জনগণকে কাঙ্খিত পুলিশি সেবা প্রদানে সোমবার (৫ জুলাই ) গোপালপুর পৌরশহরের কোনাবাড়ী বাজারে  ১নং বিট পুলিশিং ১,২,৩ নং ওয়ার্ডের অফিস কার্যালয় উদ্বোধন করেন গোপালপুর থানার ওসি তদন্ত অফিসার মো. কাইয়ুম খান সিদ্দিকী।

উদ্বোধনকালে থানা তদন্ত কর্মকর্তা জানান, ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব হাবিবুর রহমান ও টাঙ্গাইল জেলা পুলিশ সুপার জনাব সঞ্জীত কুমার রায় মহোদয়ের নির্দেশক্রমে গোপালপুর থানাধীন বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় বিট পুলিশিং কার্যালয় স্থাপন করা হচ্ছে। বিট পুলিশিংয়ের প্রয়োজনীয়তা এবং এর ব্যবহার প্রসঙ্গে তদন্ত অফিসার বলেন, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর বলিষ্ঠ ও প্রকৃষ্ট হাতিয়ার হলো বিট পুলিশিং। বিটে এসে অতি সহজেই সংশ্লিষ্ট বিট সমূহের অধিবাসীগণ মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ যে কোন অপরাধের কথা বলতে পারবেন এবং তৎক্ষণাত প্রয়োজনীয় আইনগত সেবা নিতে পারবেন। প্রতিটি বিটের ইনচার্জ হিসেবে একজন এসআই এবং তাকে সহায়তা করার জন্য এএসআই ও কনস্টেবলসহ থাকবে একটি করে স্থায়ী মোবাইল ফোন নম্বর।

গোপালপুর থানাধীন ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের জনসংখ্যা, অপরাধ প্রবণতা ইত্যাদি বিবেচনা করে মোট ১০টি বিট প্রবর্তন করা হয়েছে। ইতোমধ্যে ৫টি বিট কার্যালয় উদ্বোধন করা হয়েছে। চলিত সপ্তাহর মধ্যেই বাকী কার্যালয় উদ্বোধন করা হবে।

গোপালপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন বলেন, সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম নিঃসন্দেহে সরকারের একটি প্রশংসনীয় পদক্ষেপ। এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো হচ্ছে এবং পুলিশ ও জনগণের মিথস্ক্রিয়া মধুরতর হচ্ছে। এ পদক্ষেপের ফলে এখন থেকে পুলিশের কাছ থেকে জনগণ তাদের নিজ নিজ ওয়ার্ডে বসেই, অতিদ্রুত আইনি সহায়তা ভোগ করতে পারবে বলে আমার বিশ্বাস।

অনু্ষ্ঠানে বক্তব্য রাখেন, থানা তদন্ত কর্মকর্তা মো. কাইয়ূম খান সিদ্দিকী, এএসআই দেলোয়ার হোসেন, গোপালপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান তোলা, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, কাউন্সিলর শমসের আলী, কাউন্সিলর নজরুল ইসলাম, রফিকুল ইসলাম মুকুল, শাহীন সিদ্দিকী, মো.মইনুল হক বাবু প্রমুখ

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদকর্মী, ব্যবসায়ীমহল, সাধারণ জনগণ করোনা পরিস্থিতির মাঝেও বিট পুলিশিং কার্যক্রমকে সাধুবাদ জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি