১২:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে গরুর খামারে অগ্নিকান্ড

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ গোলাবাড়ী গ্রামে এক অগ্নিকান্ডে গবাদি পশুসহ পাঁচ ৫ লক্ষ টাকার সহায়সম্পত্তি ভস্মিভূত হওয়ার খবর মিলেছে।

ওই গ্রামের ঠিকাদার ব্যবসায়ী আতাউর রহমান রানা সরকার জানান, তার পড়শী তারা মিয়ার গরুর খামারে মশা তাড়ানোর জন্য। গত ৪ জুলাই শনিবার সন্ধ্যারাতে গোশালায় মশার কয়েল জ্বালিয়ে দেন। সবার অলক্ষে সেই মশার কয়েল থেকে আজ রবিবার ভোর রাতে প্রথমে গোশালায় আগুন ধরে। পরে সে আগুন ছড়িয়ে পড়ে বাড়িময়। এতে গোশালা, থাকার ঘর ও রান্নাঘর পুড়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় দুটি ছাগল ও দুটি গরু। অপর ৫টি গরু পুড়ে আহত হয়।

খামার মালিক মো. তারা মিয়া জানান, তিনি খুবই গরীব মানুষ। এনজিও থেকে ঋণ নিয়ে তিনি এই খামারটি করেন। গরুর খামারেই তার আয়রোজগারের একমাত্র ভরসা। অগ্নিকান্ডে দুটি দুধল গাভী ও দুটি গর্ভবতী ছাগল মারা গেছে। আরো ৫টি ষাড় ও বকনা এবং একাধিক ছাগল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকা। সর্বস্ব হারিয়ে এখন তার পথে বসার উপক্রম হয়েছে।

গোপালপুর ফায়ার সার্ভিস জানান, তাদেরকে বিষয়টি জানানো হয়নি। তবে লোক মুখে তারা এ অগ্নিকান্ডের খবরটি পরে শুনেছেন। গ্রামবাসি নিজেরাই আগুন আয়ত্ব আনেন বলে জানা গেছে।

ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি